স্বাধীনতার ৫o বছর পর এই প্রথম সিসিটিভি ক্যামেরার আওতায় এলো বাংলাদেশের সর্বপ্রথম স্থলবন্দর বেনাপোল ।
শনিবার ২০ মার্চ সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল স্থলবন্দর ১ নং গোডাউন শেডের সামনে বন্দরটির নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে বৃহওম এই প্রকল্প ৩৭৫ টি আধুনিক মানের সিসিটিভি ও গেইটপাস সিস্টেম স্থাপন কাজের উদ্ভোধন করা হয়।
তাছাড়া এ প্রকল্পর মাধ্যমে পন্যবাহী গাড়ী এবং বন্দর ব্যবহারকারীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানের জন্য এ্যাকসেস কন্ট্রোল সিস্টেমও স্থাপন করা হবে। এতে এ বন্দরের মাধ্যমে নিরাপদ আমদানি.-রপ্তানী বানিজ্য ও যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন,
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান কে,এম ,তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক ও স্থল বন্দর কর্তৃপক্ষ যুগ্ম সচিব সরোয়ার আলম, বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান, বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক )আব্দুল জলিল, সহকারী পরিচালক মামুন তরফদার, উপ-পরিচালক আতিকুল ইসলাম, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সাবেক সভাপতি মোহাম্মদ শামসুর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও অহিদুজ্জামান অহিদ , শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল সহ অন্যান্য সরকারি, গনমাধ্যম কর্মী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নৌ_পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কৃর্তপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল স্থলবন্দর একটি সর্ববৃহৎ ও উল্লেখযোগ্য স্থলবন্দর।এ বন্দরের মাধ্যমে স্থলপথে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমদানি-রপ্তানী বাণিজ্যর প্রায় সিংহ ভাগই সমপন্ন হয়ে থাকে।সেই সাথে এই স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সুবিধাদি আধুনিকায়ন করা হচ্ছে৷ বর্তমানে এ বন্দরটি ২৪ ঘন্টা ৭ দিন অপারেশনাল কার্যক্রম পরিচালিত হয় ৷
তিনি আরও বলেন, এ বন্দরের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রতিবছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে।বেনাপোল স্থলবন্দর একটি কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান ৷বন্দরটির কলেবর বৃদ্ধি পাওয়ায় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ গ্রহন করা হয়েছে।